April 15, 2026, 7:59 pm
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 142.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?Partly sunny w/ t-storms, icon:3, weatherInfo:104;temperature: 45;

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবে মেতেছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। এরই ধারাবাহিকতায় উৎসবের দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ।

মঙ্গলবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। খাগড়াছড়ির পানখাইয়া উন্নয়ন সংসদ মাঠ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ ‘রি-আকাজা’ বা জলকেলি। “সকল দুঃখ গ্লানি মুছে যাক, সবখানে নবপ্রাণ ফিরে পাক” স্লোগানে অনুষ্ঠিত এ পানি উৎসবে অংশ নিয়ে তরুণ-তরুণীরা আগামী দিনের সুখ-শান্তি কামনা করেন। জলকেলির আনন্দে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন।

উৎসবে অংশ নেওয়া এক মারমা তরুণী বলেন, সারা বছর আমরা এই উৎসবের জন্য অপেক্ষা করি। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে আয়োজন বন্ধ থাকায় এবার আনন্দটা আরও বেশি। বন্ধুদের সঙ্গে জলকেলিতে অংশ নিয়ে দারুণ সময় কাটছে।

এদিকে সাংগ্রাইসহ বৈসাবি উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা উপভোগ করছেন পাহাড়ি সংস্কৃতির এই অনন্য আয়োজন। পর্যটক শান্তা পাল জানান, “প্রথমবার সাংগ্রাই উৎসবে অংশ নিলাম। এত সুন্দর ও রঙিন আয়োজন সত্যিই মুগ্ধ করেছে।”

মারমা ভাষার কবি চিংলামং চৌধুরী বলেন, এই পানি উৎসবের মাধ্যমে অতীতের সব দুঃখ-গ্লানি ও পাপ ধুয়ে যায়—এমন বিশ্বাস মারমা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। সাংগ্রাই তাদের প্রধান সামাজিক উৎসব হলেও এর সঙ্গে ধর্মীয় অনুষঙ্গও জড়িত।

দীর্ঘ বিরতির পর ফিরে আসা এই উৎসব ঘিরে খাগড়াছড়ির পাহাড়ে এখন আনন্দ, ঐতিহ্য আর সম্প্রীতির এক অনন্য মিলনমেলা।