সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা

লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল ওয়াদুদ সায়েম (২১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো: সাইফুল্লাহর পুত্র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাতটায় নদী থেকে দমকল বাহিনীর নিহতের লাশটি উদ্ধার করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি এলাকায় মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে একটি রিসোর্টে উঠেন কয়েকজন পর্যটক। রুমে উঠার পরসাদাপাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১)। খবর পেয়ে দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুজির পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো: সাইফুল্লাহর পুত্র।রিসোর্টের ম্যানেজার মো. আরাফাত বলেন, চট্টগ্রাম থেকে ছয়জন পর্যটকের একটি গ্রুপ বারোটার দিকে রিসোর্টে রুমে উঠেন। তারপর নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হন একজন।

আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হলেও আনন্দের ছলে গভীরে গেলে পানিতে ডুবে যায়।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে দুপুরে দেড়টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় মুতদেহ পাওয়া গেছে। লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ময়না তদন্তের বিষয়টি সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *