মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন কুঁড়ি বাছাই পর্ব সম্পন্ন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলীতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

আজ বুধবার দুপুর ১১টায় রাজস্থলী উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশনকৃত ক্ষুদে খেলোয়াড়েরা এই বাছাই পর্বে অংশগ্রহণ করে।

বাছাই পর্বে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন ও সাঁতারসহ মোট ৮টি ইভেন্টে অংশ নেয়। এসময় ক্ষুদে ক্রীড়াবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বাছাই কার্যক্রম তদারকি করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা, রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্লাহ, উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডি আশিষ ভৌমিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রাজু আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই ‘নতুন কুঁড়ি’ বাছাইয়ের আয়োজন করা হয়েছে। এখান থেকে নির্বাচিত সেরা খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে রাজস্থলী উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *