বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত পানছড়িতে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন ৩৮ জন পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

রামুতে সামাজিক নেতিবাচক প্রভাব চিহ্নিতকরণ ও উত্তরণে সংলাপ

Reporter Name

রামু উপজেলা সংবাদদাতা।।
কক্সবাজারের রামুতে বাল্যবিবাহ, মাদকের কুফল, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সামাজিক রীতিনীতির নেতিবাচক প্রভাব চিহ্নিতকরণ ও উত্তরণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, নারী-পুরুষ বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং পরিবার পরিকল্পনা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে এ প্যানেল সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোজিনা আকতার রুমি, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি আল মাহমুদ ভূট্টো, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ডায়মন্ড জেসফার, মোবিলাইজেশন অ্যান্ড সিস্টেম স্ট্রেনদেনিং অফিসার মাইকেল মন্ডল ও জুই জুলিয়ানা রিছিল, এনজিও কর্মকর্তা জুয়েল তালুকদার এবং সংবাদকর্মী আবুল কাশেম।

সংলাপে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ ফোরামের সদস্যরা অংশ নেন। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা, সাংবাদিক, অভিভাবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় শিশুর অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক কুসংস্কার ও নেতিবাচক রীতিনীতির প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *