রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা মো. দৌলত হোসেন ও মো. আলীর মধ্যে দীর্ঘদিনের পূর্ব বিরোধকে কেন্দ্র করে বাজার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত মো. আলী (৩৫)-কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, অপর পক্ষের মো. দৌলত হোসেন (৫৪) ও তার ছেলে বাবলু হোসেন আহত হয়েছেন। তারা মরিয়মনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

আহত দৌলত হোসেন অভিযোগ করেন, মো. আলী ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের ছুরিকাঘাত করেন। এ সময় হামলাকারীরা তাদের সঙ্গে থাকা তিনটি গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলেও দাবি করেন তিনি।

তবে মো. আলীর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, দৌলত হোসেন ও তার লোকজনই সংঘর্ষের জন্য দায়ী।

ঘটনার পর মরিয়মনগর বাজার ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *