শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

রাঙামাটিতে ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় ১৯৮৪ সালে সংঘটিত ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

রোববার (৩১ মে) আছরের নামাজের পর রাঙামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম তাজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, রাঙামাটি জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপির সহসভাপতি মো. বখতিয়ার উদ্দিন ও সহসাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজসহ অন্যরা।

বক্তারা দাবি করেন, ১৯৮৪ সালের ৩১ মে রাঙামাটির দুর্গম ভূষণছড়া এলাকায় সংঘটিত হামলায় চার শতাধিক বাঙালি নিহত হন। তারা এ ঘটনার জন্য তৎকালীন জেএসএসের সশস্ত্র শাখা শান্তিবাহিনীকে দায়ী করেন। তাদের বক্তব্য অনুযায়ী, ওই ঘটনায় বহু ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে এবং বিপুলসংখ্যক পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কোনো মামলা বা বিচার হয়নি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও ক্ষতিপূরণ পায়নি।

এ সময় তারা পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

শোকসভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *