বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ পিচ ইয়াবাসহ যুবক আটক, বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযান দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে বিলাইছড়ি উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হলেন ইলিয়াস মেহেদী দীপেন দেওয়ানের পদত্যাগের দাবির প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ ও সমাবেশ মহালছড়িতে বিশেষ অভিযান; ইউপিডিএফ (মূল) এর ৩ জন সশস্ত্র চাঁদাবাজ গ্রেফতার মানিকছড়িতে ‘‘আলোকিত মানিকছড়ি” জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য মন্ত্রীর পদত্যাগ রুমায় ঝড়ে বৃদ্ধের ঘরে গাছের ডাল, অল্পের জন্য রক্ষা কর্ণফুলীতে নৌকাডুবি: ৫ জনকে জীবিত উদ্ধার করা ৪ কিশোরকে পুলিশের সাহসিকতা সম্মাননা উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে ঈদগাঁওয়ে কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা
Notice :

দীপেন দেওয়ানের পদত্যাগের দাবির প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দেখা যায়।

সোমবার (১ জুন) বিকেলে “বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ” ব্যানারে উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় স্থানে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের দাবির বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বক্তারা মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবিকে ‘অযৌক্তিক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মন্ত্রী দীপেন দেওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলেও তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রমের স্বার্থে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এ কারণে দীপেন দেওয়ানের পদত্যাগের দাবি পার্বত্যবাসীর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মত প্রকাশ করেন। একই সঙ্গে তারা তার বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবি প্রত্যাহারের আহ্বান জানান।

এদিকে, সোমবার (১ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং এ কারণে নিয়মিতভাবে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

মন্ত্রীের পদত্যাগের খবর প্রকাশের পর বাঘাইছড়িসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাঘাইছড়িতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *