রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

ঈদগাঁওতে পাওনা টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্তসহ তিনজন আটক

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকসহ তার মা ও বোনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর হামিদ (১৭) ওই এলাকার আবুল কালামের ছেলে। অভিযুক্ত শামিম (১৮) একই এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদ ও শামিম প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হামিদ পেশায় মোবাইল মেকানিক এবং শামিম টমটম চালক। কিছুদিন আগে শামিম হামিদের কাছে একটি মোবাইল ফোন মেরামত করান। তবে নির্ধারিত পারিশ্রমিক পরিশোধ না করে তিনি সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ (জনি) জানান, ঘটনার দিন সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামিদ ও শামিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শামিমের মা ও বোন ঘটনাস্থলে এসে হামিদকে টানা-হেঁচড়া করেন। পরে শামিম হঠাৎ ছুরি দিয়ে হামিদের পেটে আঘাত করেন বলে জানা যায়।

আহত অবস্থায় হামিদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে শামিমকে আটক করেন। একই সঙ্গে তার মা ও বোনকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখা হয়। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *