বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Reporter Name

​কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

“প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৫ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ‘চলমান’ কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা “কিন্নরী হল”-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে সকালে প্রথমে ঐতিহ্যবাহী ঢাক-ঢোল বাজিয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কিন্নরী হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​চন্দ্রঘোনা  খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম।

কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ ও কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।

এসময় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই প্রকৃতিবান্ধব জীবনযাত্রায় ফিরতে হবে। পাহাড় ও বনাঞ্চল রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *