সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা দুর্গম চিকনচান কার্বারী পাড়ায় সোলারচালিত পানির প্রকল্প উদ্বোধন, উপকৃত শতাধিক পরিবার নিষিদ্ধ সময়ে আহরিত ৪৬ কেজি মাছ জব্দ, নিলামে বিক্রি বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভি দিল ৪৫ বিজিবি ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুবর্ণা আক্তার বহিষ্কার হোটেল গাইরিংয়ের সৌজন্যে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

শুক্রবার (১৩ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর ও মিনি স্টেডিয়াম এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, বন বিভাগের শিজক রেঞ্জ কর্মকর্তা মহসিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ইউএনও আমেনা মারজান বলেন, সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে বাঘাইছড়িতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় পর্যায়ক্রমে উপজেলায় ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে।

তিনি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র‍্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, সড়কের পাশ এবং উন্মুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *