বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাঙ্গামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা ২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ এর উদ্যোগে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং রিসার্চ এন্ড পলিসি অফিসার আনিকা তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান এবং রাজস্থলী বাজার চৌধুরী শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা। এছাড়াও এতে উপজেলার বিভিন্ন এলাকার যুব ও যুবতীসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরন, এর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় নিয়ে আলোচনা করেন। একই সাথে পার্বত্য অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও এর থেকে উত্তরণের বিভিন্ন কার্যকর পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *