রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা আমতলী সুপার কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ বান্দরবানে জুমের পাকা ধান কাটা শুরু, সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যানকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন ১ টাকার মানবিক পরিবার সওজের উদ্যোগে নতুন রঙে নানিয়ারচর সেতু লামায় অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা; মাদক-অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিবাহ রোধে জোরালো আলোচনা

Reporter Name

//নানিয়ারচর প্রতিনিধি //
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন এবং পাহাড় কাটা রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( মো. রাজীব হোসেন।

সভায় বক্তারা বলেন, নানিয়ারচরে মাদকের ভয়াবহতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইয়াবা ও মদের বিস্তার উপজেলার যুব ও তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পাহাড় কাটা রোধে সংশ্লিষ্টদের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় নানিয়ারচর থানার ওসি, সেনাবাহিনীর জোন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *