শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা

শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলল বান্দরবানের দেবতাখুম

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কয়েকদিন বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ভ্রমণকারীদের চারটি শর্ত মেনে চলতে হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ জুলাই) থেকে শর্তসাপেক্ষে দেবতাখুমে পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি টানা ভারী বর্ষণের কারণে বান্দরবান জেলার বিভিন্ন নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বেড়ে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হওয়ায় গত ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রটি পুনরায় চালু করা হয়েছে।

প্রশাসনের জারি করা নির্দেশনা অনুযায়ী, পর্যটক বহনকারী কোনো যানবাহন—বাইক, চাঁদের গাড়ি বা ব্যক্তিগত গাড়ি—কচ্ছপতলী বাজারের বাইরে যেতে পারবে না। সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ পর্যটকদের হেঁটে অথবা নৌপথে দেবতাখুমে যেতে হবে।

এ ছাড়া নৌপথে চলাচলের সময় প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করার ক্ষমতা প্রশাসন সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *