মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় রবিবার (২ আগস্ট ২০২৬) খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাগড়াছড়ির গোলাবাড়ি এলাকায় উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। একই সময়ে তাঁর প্রতিনিধি হিসেবে মহালছড়ি উপজেলায় উপস্থিত থেকে ১০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *