রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন ৫ কিমি রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে ১০ পাড়ার প্রায় ১০ হাজার বাসিন্দা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান উখিয়ায় র্যা ব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ আটক দুই নারী খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা সাজেকে অপহরণের গুজব: সরেজমিনে যাচাই করে সত্যতা পায়নি সেনাবাহিনী রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বাস-বাইক সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ এডিপির সহায়তায় গুইমারার ৯৫ মৎস্য খামারির হাতে দেশীয় মাছের পোনা রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ

রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বাস-বাইক সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

চট্টগ্রামকাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রাসেল (২৫) নামের এক যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( আগস্ট) রাত ১০টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রাসেল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার নম্বর রাইখালী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় শেখ মোহাম্মদ নাছের মেম্বারের ছেলে। তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে কর্মস্থল শেষে নিজের মোটরসাইকেল (চট্টমেট্রো ১৩১৯৭২) যোগে বাড়ি ফিরছিলেন রাসেল। পথিমধ্যে কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী লাল সবুজের একটি বাস (ঢাকা মেট্রো ১৪৬১৮৪) সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই রাসেলের একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের নিজ এলাকা রাইখালীসহ পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করার পাশাপাশি চালককে শনাক্তের চেষ্টা চলছে। বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *