বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা প্রদান সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে…. প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল লংগদু সেনা জোনের মানবিক উদ্যোগ; বিনামূল্যে চক্ষু অপারেশনের ৮১ রোগীকে চট্টগ্রামে প্রেরণ খাগড়াছড়িতে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনে প্রশিক্ষণ কর্মশালা মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৩০ জন সুবিধা কম, সাফল্য বেশি—মহালছড়িতে আবারও সেরা মাইসছড়ি আইডিয়াল মাটিরাঙ্গায় যাত্রীদের দুর্ভোগ লাঘবে যাত্রীছাউনি উদ্বোধন

খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ দশমিক ৫৬ শতাংশে। এর মধ্যে জেলার দুটি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। তবে এসএসসির তুলনায় দাখিল পরীক্ষার ফলাফল কিছুটা ভালো। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে এবার পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিসের তথ্য থেকে এসব জানা গেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর খাগড়াছড়ি জেলায় এসএসসি পরীক্ষায় মোট ৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৬৬ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ। এ বছর জেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন শিক্ষার্থী। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৬৮ জন। এর মধ্যে পাস করেছে ৪০০ জন। দাখিলে পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

দুই বিদ্যালয়ে পাস করেনি কেউ এবারের ফলাফলে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে জেলার দুটি বিদ্যালয়ের ফলাফল। ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যানপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার বলেন, “দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি। কোন কোন বিষয়ে ফলাফল বেশি খারাপ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

জেলার সার্বিক ফলাফলে এসএসসিতে এমন নিম্নমুখী চিত্র শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং বিদ্যালয়ভিত্তিক পাঠদানের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে দুটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও উত্তীর্ণ না হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট

প্রতিষ্ঠানগুলোর পাঠদান, শিক্ষকদের কার্যক্রম ও একাডেমিক তদারকি ব্যবস্থা গভীরভাবে পর্যালোচনার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *