শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো রাঙামাটি জেলা পরিষদ গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ঈদগাঁও বাজারে ব্যবসায়ীদের মতবিনিময়, পরিচালনা পরিষদ গঠনের দাবি কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীতের জয় রাজস্থলী থেকে রাঙামাটি সরাসরি যোগাযোগে চালু হলো ভোলারো পিকআপ সার্ভিস; মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন দীঘিনালায় সোনালী লাইফের উন্নয়ন সভা, ৭ গ্রাহক পেলেন ৪ লাখ টাকার বীমা দাবি ঈদগাঁও বাজার ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নানা সমস্যার কথা পানছড়িতে বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক তরুণদের সক্রিয় অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের আহবান বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার সহায়তা দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায়

গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
 খাগড়াছড়ির গুইমারা উপজেলায় হাইছ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদঅং মারমা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) গুইমারা উপজেলা বিজিবি হাসপাতালের সামনে সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুদঅং মারমা রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকার রুইচাইঅং মারমার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুইমারা বিজিবি হাসপাতালের সামনে একটি হাইছ গাড়ি দ্রুতগতিতে এসে বিপরীত দিকের লেনে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সুদঅং মারমা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর হাইছের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, “আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।” দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছে। পলাতক হাইছ চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *