মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক কাপ্তাইয়ে ১১আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ লামায় পুলিশের সচেতনতামূলক র্যালি ও পথসভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন; ওয়াদুদ ভূঁইয়া এমপি’র প্রতি কৃতজ্ঞা প্রকাশ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা গুইমারায় ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেফতার মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গিয়ে প্রাণ গেল ১২ বছরের রূপনের, আটক যুবক পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ

র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক

Reporter Name

এম. এ. রহমান সীমান্ত, উখিয়া

টেকনাফে ‌র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজি চালক সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫। ১৭ আগষ্ট ৪টা ১০ মিনিটের দিকে র‌্যাব ১৫ এর সিপিসি ১ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, শাপলা চত্বর বাজার এলাকায় হৃীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়।চেকপোস্ট চলাকালীন উলুচামারী দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। তখন উপস্থিত সাক্ষীদের সহযোগিতায় সিএনজি চালককে আটক করা হয়। এবং তার দেহ ও সিএনজি তল্লাশি করে সিএনজির যাত্রী বসার সিটের পিছনে বিশেষভাবে রক্ষিত বস্তা থেকে ১(এক) লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মৃত আবুল কলামের ছেলে সোলতান আহমদ (৩৮) পূর্ব রংগীখালী (লামাপাড়া),

​বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেট নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *