শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ছোটগাছবানে গীতা শিক্ষালয়ের উদ্বোধন, এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা কক্সবাজার খেলোয়াড় সমিতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রামু উপজেলা দলের অনুশীলন রামুতে পরিবেশ সুরক্ষায় সচেতনতায় বাপা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন- রাজস্থলীর তিমথী খিয়াং ও প্রেমা তালুকদার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ঈদগাঁওতে প্রশাসনের অভিযান বাঘাইছড়ির করেঙ্গাতলী এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন; চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, সদস্য ১৪ জন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন; চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, সদস্য ১৪ জন

Reporter Name
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্রাসা থোয়াই মারমাকে। একই সঙ্গে ১৪ জন সদস্যকে নিয়ে পুনর্গঠিত হয়েছে পরিষদটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনে প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।

নতুন পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়া এলাকার বাসিন্দা। সদস্য হিসেবে রয়েছেন—রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আঃ মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ন ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, কারী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এর সব সংশোধনীর বিধান অনুযায়ী পরিষদের সব দায়িত্ব পালন করবে।

এদিকে, ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পূর্ববর্তী পরিষদ বাতিল করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ৮ জুলাই অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া শেফালিকা ত্রিপুরার নিয়োগও বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *