শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ছোটগাছবানে গীতা শিক্ষালয়ের উদ্বোধন, এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা কক্সবাজার খেলোয়াড় সমিতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রামু উপজেলা দলের অনুশীলন রামুতে পরিবেশ সুরক্ষায় সচেতনতায় বাপা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন- রাজস্থলীর তিমথী খিয়াং ও প্রেমা তালুকদার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ঈদগাঁওতে প্রশাসনের অভিযান বাঘাইছড়ির করেঙ্গাতলী এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন; চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, সদস্য ১৪ জন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন- রাজস্থলীর তিমথী খিয়াং ও প্রেমা তালুকদার

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজস্থলী উপজেলার প্রেমা তালুকদার এবং তিমথী খিয়াং। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা পরিষদের সদস্য প্রেমা তালুকদার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা। তিনি রাজস্থলী উপজেলা মহিলা দলের সভাপতি এবং ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, হেডম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রয়াত দ্বীপময় তালুকদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সততার সাথে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম করে আসছেন।

এদিকে খিয়াং সম্প্রদায় থেকে নির্বাচিত তিমথী খিয়াং উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধনুছড়ি এলাকার বড় কুক্যাছড়ি পাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন৷

মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে তাদেরকে জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেলা পরিষদের সদস্য নির্বাচিত হতে যারা তাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা। রাজস্থলী উপজেলাসহ রাঙামাটি জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন তারা। এজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *