সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন মাম্যাচিংকে গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতিতে ভূমিকার প্রত্যাশা চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বমু খালের ওপর সেতু না থাকায় ১২ গ্রামের মানুষের যাতায়াতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে ঝুঁকি আরও বাড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থীদেরও প্রতিদিন ঝুঁকি নিয়ে খাল পার হয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রায় ১৮০ ফুট প্রশস্ত বমু খালটি গজালিয়া ইউনিয়নের ১২টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রতিবন্ধকতা। খালের ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষাকালে নৌকা কিংবা অন্যান্য অস্থায়ী ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

খালের এক প্রান্তে রয়েছে চিনতাবা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন আশপাশের বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা খাল পার হয়ে বিদ্যালয়ে আসে। বর্ষাকালে পানি ও স্রোত বেড়ে গেলে ছোট শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সরেজমিনে বিদ্যালয় এলাকায় গিয়ে কথা হয় প্রধান শিক্ষক মো. জাকির হোসাইনের সঙ্গে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য বমু খালের ওপর একটি সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। সেতু না থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এলাকার জনপ্রতিনিধি মেনচিং মুরুং বলেন, সেতু নির্মাণের জন্য লামা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা কয়েকবার স্থান পরিদর্শন ও মাপজোখ করেছেন। তবে এরপর প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

চিনতাবা পাড়ার কারবারি লাঙি মুরুং বলেন, বমু খালের ওপর সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েদের খাল পার হয়ে বিদ্যালয়ে যেতে বর্তমানে নানা সমস্যায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে লামা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু হানিফ বলেন, বমু খালের ওপর সেতু নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয়দের দাবি, জনসাধারণের নিরাপদ চলাচল এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *