শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুড়ির চিকন ঘোনা এলাকায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিশুটির পরিবার ও স্থানীয়রা।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে বুড়ির চিকন ঘোনা এলাকার একটি ইসলামি মিশন চিকিৎসাসেবা কেন্দ্রে ঘটনাটি ঘটে বলে অভিযোগ তোলে। পরে শিশুটি কান্নাকাটি করলে বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।এরপর শিশুটির বাবা, চাচা ও পরিবারের অন্য সদস্যরা তাকে নিয়ে ঘটনাস্থলে গেলে। পরিবারের দাবি, সেখানে শিশুটি অভিযুক্তদের শনাক্ত করে। পরে স্থানীয়রা তাদের আটক করে ফাইতং পুলিশ ফাঁড়িতে খবর দেন বলে জানান।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আটক ব্যক্তিরা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তবে তাদের ওই বক্তব্যের সত্যতা এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে। থানায় এজাহার সূত্রে অভিযুক্তরা হলেন একি এলাকার, গিয়াস উদ্দীন ছেলে ইয়াদুল ইসলাম (১৬), কাদের ছেল আরিয়ান (১৪)।

কিশোর গ্যাং নিয়ে স্থানীয়দের উদ্বেগ কয়েকজনের অভিযোগ, অভিযুক্তদের মধ্যে কয়েকজন এলাকায় কিশোরদের নিয়ে একটি দল বা গ্যাং-সদৃশ কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের দাবি, এলাকায় কিশোরদের একটি অংশের বেপরোয়া চলাফেরা ও অপরাধপ্রবণতা নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে।

স্থানীয়রা বলছেন, কিশোরদের অপরাধপ্রবণতা ঠেকাতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। একই সঙ্গে বর্তমান অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

ঘটনার পর শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিবার পক্ষ থেকে জানায়। এদিকে, এত অল্প বয়সী একটি শিশুর সঙ্গে এমন গুরুতর অপরাধের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শিশুটির নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তার নাম, ছবি, সুনির্দিষ্ট ঠিকানা বা পরিচয় শনাক্ত হতে পারে—এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমেল রায় বলেন, দুইজন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে। পরে ডাক্তার রিপোর্ট আসলে তদন্তে জানা যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *