বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান

ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন: ‘অবৈধভাবে সৃজিত’ নামজারি খতিয়ান বাতিলের দাবি

Reporter Name
oplus_2

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মৌজায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে ‘অবৈধ উপায়ে সৃজিত’ দুটি নামজারি খতিয়ান বাতিলের দাবি জানিয়েছেন এক পক্ষের ভুক্তভোগীরা। এ ঘটনায় শুক্রবার বিকেলে ঈদগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে খতিয়ান দুটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে অভিযোগকারী পক্ষের পরিবার। লিখিত বক্তব্যে বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিকানা যাচাই, অবৈধ দখল বা কার্যক্রম বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, খুটাখালী মৌজার বিএস খতিয়ান নম্বর ১৫৩-এর অন্তর্ভুক্ত ৪৮ কড়া জমি নিয়ে গোল ছাবেরা চৌধুরানী ও অপর পক্ষের খানে আলম চৌধুরীসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধে রোজিনা আক্তারও সংশ্লিষ্ট রয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, বিরোধপূর্ণ জমির মালিকানা ও দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছে। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধানে পৌঁছায়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ভূমি অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশে জাল-জালিয়াতি ও অবৈধ উপায়ে দুটি নামজারি খতিয়ান সৃজন করা হয়েছে। অভিযোগকারী পক্ষ ওই দুটি খতিয়ান বাতিল করে এতে অন্তর্ভুক্ত জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তারা বলেন, জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট দলিলপত্র, খতিয়ান, দাগ নম্বর ও ভূমি রেকর্ড নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের অনিয়ম, জবরদখল বা বেআইনি কার্যক্রম হয়ে থাকলে তা বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী পক্ষ ভবিষ্যতে জমি বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে খানে আলম চৌধুরী ও রোজিনা আক্তারসহ অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর অভিযোগের সত্যতা এবং জমির প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *