বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে দেশের প্রথম এসডিজি ভিলেজ মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই ২০ বছরেও পাকা হয়নি ২০০ মিটার সড়ক, দুর্ভোগে রাজস্থলীর দুই আবাসিক পাড়ার বাসিন্দারা মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি, ৪ পিস্তল ও গুলি উদ্ধার বাঘাইছড়িতে টিলার জমি নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ২ ২০ বছর পলাতক থাকার পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

খাগড়াছড়িতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে জোরালো আহ্বান

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।
প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সময়মতো চিকিৎসা গ্রহণ, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে Centre for Injury Prevention and Research, Bangladesh (সিআইপিআরবি) এবং United Nations Population Fund (ইউএনএফপিএ), বাংলাদেশ।

সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্যসমস্যা হলেও অজ্ঞতা, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাবে অনেক নারী এখনও এ সমস্যায় ভুগছেন। এ অবস্থা থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ, গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ স্বাস্থ্যসেবার নিশ্চয়তার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, সিভিল সার্জন কার্যালয়ের এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. শ্রাবস্তী চাকমা, গ্রীণ হিলের জেলা সমন্বয়ক রুপান্ত চাকমা এবং ইউএনএফপিএ ফিস্টুলা প্রকল্পের জেলা সমন্বয়ক মো. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, প্রসবকালীন জটিলতা মোকাবিলায় প্রশিক্ষিত ধাত্রী ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি এবং জরুরি সেবার সহজলভ্যতা নিশ্চিত করা গেলে ফিস্টুলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পাশাপাশি নারীর স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং পরিবার ও সমাজের সহানুভূতিশীল মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ফিস্টুলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *