সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন মাম্যাচিংকে গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতিতে ভূমিকার প্রত্যাশা চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজস্থলীতে সতর্ক অবস্থানে পুলিশ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজস্থলী থানা পুলিশ। উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্পটে চেকপোস্ট বসিয়ে নিয়মিত যানবাহনে তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়। বিশেষ করে উপজেলার প্রবেশপথ ও জনবহুল মোড়গুলোতে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

 

এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন বলেন, আমরা নির্বাচনকে সামনে রেখে উপজেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা ঠেকাতে তৎপর রয়েছি। পুলিশের কয়েকটি টিম উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। তিনি আরও জানান, কেবল তল্লাশি নয় বরং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *