রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি

দীঘিনালায় কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ, মুক্তিপণ নাটক সাজানো তরুণ উদ্ধার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া এক তরুণকে উদ্ধার করেছে দীঘিনালা জোন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোটরসাইকেল ও আইফোন কেনার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ওই তরুণ নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন।

স্থানীয় ও নিরাপত্তা সূত্র জানায়, গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মো. মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। একপর্যায়ে মোবাইল ফোনে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা নেন এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীঘিনালা জোন দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে ওই তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. মুরাদ হোসেন স্বীকার করেন, ব্যক্তিগত শখ পূরণ এবং দামী মোটরসাইকেল ও আইফোন কেনার অর্থ জোগাড়ের উদ্দেশ্যেই তিনি অপহরণের নাটক সাজিয়েছিলেন।

উদ্ধারকৃত তরুণের পরিচয়:
নাম: মো. মুরাদ হোসেন (১৯)
পিতা: মো. মিলন মিয়া
গ্রাম: বাঘাইহাট
এলাকা: সাজেক, রাঙামাটি

ঘটনাটি এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি করলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সম্ভাব্য অপহরণ আতঙ্ক দ্রুত কেটে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া পর্যালোচনা করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *