বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

দীপেন দেওয়ানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম একটি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হবে

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের সমর্থনে ব্যাপক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) উপজেলার গাইন্দ্যা, ঘিলাছড়ি ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া ও গ্রামে এই নির্বাচনী পথসভা ও জনসংযোগ করা হয়।

প্রচারণা চলাকালীন পথসভা এবং জনসংযোগে অ্যাডভোকেট দীপেন দেওয়ান ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি শৃঙ্খলার দল। বিএনপি পরিবার সকল জনগোষ্ঠীর অধিকার আদায়ে বদ্ধপরিকর। রাজস্থলী উপজেলার বিভিন্ন সমস্যা যেমন যোগাযোগ ব্যবস্থা, চন্দ্রঘোনা ফেরীঘাটে ব্রীজ নির্মাণসহ সকল সমস্যা সমাধানে কাজ করা হবে। নির্বাচিত হলে রাঙামাটি জেলায় দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।

 

এছাড়াও বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই। তারা রাজস্থলীসহ পুরো রাঙামাটি আসনে বিএনপিকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ।

 

এছাড়াও এতে জেলা এবং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *