বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতায় সীমান্ত ও নির্বাচন নিরাপত্তায়

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও নির্বাচনকালীন দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে অনুষ্ঠিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটারদের নিরাপত্তা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষাই বিজিবির প্রধান লক্ষ্য।

নির্বাচনকালীন সময়ে ভোটারদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সকল রাজনৈতিক দল ও প্রার্থীর সঙ্গে সমন্বয় করবে। এছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। পাহাড়ি এলাকা, সংযোগ সড়ক, ঝুঁকিপূর্ণ পয়েন্ট ও সম্ভাব্য অনুপ্রবেশ পথ বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। স্থল টহল, মোবাইল প্যাট্রোল ও কৌশলগত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়িয়ে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণও জোরদার করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোট ৭২টি ভোটকেন্দ্রে ১০টি প্লাটুন মোতায়েন করেছে।

মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কপিল উদ্দিন কায়েস বলেন, “নির্বাচনকালীন সময়ে সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা থাকবে না। প্রয়োজনীয় জনবল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া মোবাইল ও স্ট্যাটিক ফোর্স, র‍্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রেসপন্স ফোর্স জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “কোনো মহল যেন সীমান্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

ব্রিফিংয়ে বিজিবি এ প্রত্যাশা ব্যক্ত করেছে যে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *