বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা

Reporter Name
মাদক বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি) 

দেশের পার্শ্ববর্তী ভারত এবং মিয়ানমার থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশে পরিণত করার অপচেষ্টা চলছে। বিশেষ করে পার্বত্য এলাকার বিভিন্ন অরক্ষিত পাহাড়ি সীমান্ত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে নিয়মিত এদেশে মাদক ঢুকিয়ে এদেশের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। অধিকাংশ যুব সমাজ আজ ইয়াবা, গাঁজা এবং মদসহ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে।

সব ধরনের মাদক প্রতিরোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে কাজ করতে হবে। এছাড়াও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে হবে। মাদকের সাথে যদি বিএনপি ও সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷

সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার চত্বরে বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য  জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ ইসলাম জুনু প্রমুখ। এছাড়াও এতে বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মসূচিতে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *