মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী রাঙ্গামাটি

রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক জনাব মোহাম্মদ আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বলা হয়, একজন প্রবীণ সাংবাদিকের উপর এই সন্ত্রাসী হামলায় সাংবাদিক মহল ক্ষুব্ধ এবং গভীরভাবে উদ্বিগ্ন। গ্রামে গঞ্জে সংবাদ সংগ্রহের গিয়ে সাংবাদিকরা এভাবে হামলা শিকার হলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা দারুণভাবে ক্ষুন্ন হবে। বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান প্রশাসনের প্রতি।

প্রসঙ্গত, রোববার (২৭ এপ্রিল) খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলাস্থ ডিপি পাড়া এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার স্বীকার হন জনাব মোহাম্মদ আলী। তিনি তিনি দৈনিক জনকণ্ঠ ও নিউয়েস পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে হামলার শিকার হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীছড়ি হাসপাতালে প্রেরণ করেন, সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ এই প্রবীণ সাংবাদিক নেতার আসু সুস্থতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *