বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রাজস্থলীতে ভোটার উপস্থিতি ৫৭.৭১ শতাংশ, ফলাফলে এগিয়ে ধানের শীষ

Reporter Name

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রাজস্থলী উপজেলায় মোট ভোটার উপস্থিতি ছিল ৫৭ দশমিক ৭১ শতাংশ। প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রদত্ত ১২ হাজার ৭৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১০ হাজার ৯০৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক পেয়েছেন ৬৫৩ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার, যিনি পেয়েছেন ২৩০ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী পহেলা চাকমা পেয়েছেন ৮৩ ভোট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-এর প্রার্থী জুঁই চাকমা পেয়েছেন ৭০ ভোট এবং গণঅধিকার পরিষদ-এর প্রার্থী আবুল বাশার পেয়েছেন ২৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও ভোটারদের মধ্যে অংশগ্রহণের আগ্রহ ছিল লক্ষণীয়।

ভোটগ্রহণকালে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণ ও বৃদ্ধ ভোটাররাও ভোট দিতে কেন্দ্রে আসেন। অনেক ভোটার ৪ থেকে ৫ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে ভোটকেন্দ্রে উপস্থিত হন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কোনো প্রকার বাধা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হলেও সার্বিক পরিবেশ সুশৃঙ্খল ছিল বলে তারা জানান।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পড়েছে এবং পুরো নির্বাচন কার্যক্রম স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন।

তিনি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *