বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
oplus_0

​মো. গোলামুর রহমান, লংগদু

​যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।

​রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মোট ২৫টি দলের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট’।

​সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে নৈতিক অবক্ষয় এবং মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

​উদ্বোধনের পর পরই টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় বড় মাহিল্যা সমন্বয়ক ক্লাব বনাম গুলশাখালী স্পোর্টস একাডেমি। খেলায় স্থানীয় হাজারো দর্শকের উপচে পড়া ভিড় জমিয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,​জোনের সহকারী পরিচালক কে এই এম কিবরিয়া,জোনের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ।

​টুর্নামেন্টের এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজকে দারুণভাবে উৎসাহিত করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *