সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

ঈদগাঁওয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ টহল

Reporter Name

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যৌথ টহল পরিচালনা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এ টহলে বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের সদস্যরা অংশ নেন।

টহলটি ঈদগাঁও বাজার, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ এলাকাসহ ঈদগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান, প্রধান সড়ক এবং স্থানীয় বাজারগুলোতে পরিচালিত হয়।

টহল চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা বিষয়ে তাদের অবহিত করেন। এ সময় ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

যৌথ টহলের দৃশ্যমান উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এলাকায় নিয়মিত যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *