রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন

ঈদগাঁওয়ে বিএনপির জনসভা: উন্নয়ন ও অবকাঠামো পরিকল্পনার প্রতিশ্রুতি লুৎফুর রহমান কাজলের

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন, ঈদগাঁও উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা হলেও দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ৫০ শয্যার হাসপাতাল নির্মাণসহ ঈদগাঁওকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও স্টেশনে আয়োজিত ধানের শীষের জনসভায় তিনি এসব কথা বলেন।

লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাসজমিতে বসবাসকারী ও ভূমিহীনদের জন্য ভূমি বন্দোবস্ত করা হবে। পাশাপাশি আধুনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এক বছরের মধ্যে ঈদগাঁওকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ঈদগাঁও উপজেলায় এখনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় জননিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এক বছরের মধ্যে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, উচ্চশিক্ষিত হয়েও অনেক তরুণ যুগোপযোগী দক্ষতার অভাবে বেকার রয়েছেন। এ সমস্যা নিরসনে বিএনপি ক্ষমতায় এলে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। শিল্পসম্ভাবনাময় এলাকা হিসেবে ঈদগাঁওতে একটি কারিগরি কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানান।

লুৎফুর রহমান কাজল বলেন, ২০০৬ সালের পর ঈদগাঁওয়ের সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। নির্বাচিত হলে প্রথম বছরেই উপজেলার সড়কসমূহ সংস্কার ও উন্নয়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

জনসভায় তিনি কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসে ঈদগাঁওয়ের ভূমিকার কথাও উল্লেখ করেন। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ নিয়েও মন্তব্য করেন।

ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজুল ইসলাম, কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নারী-পুরুষ জনসভায় যোগ দেন। এ সময় বাজার এলাকার অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রেখে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *