সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

কক্সবাজারে আমীরে জামায়াতের সফর উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি বৈঠক ও সংবাদ সম্মেলন

ঈদগাঁও প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কক্সবাজার সফর উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে প্রস্তুতি বৈঠক ও পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১জানুয়ারি) কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে ১১ দলীয় ঐক্যজোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

বৈঠকে আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে (বাহারছড়া গোলচত্বর) কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থীদের পক্ষে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে, আমীরে জামায়াতের সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বক্তারা আমীরে জামায়াতের কক্সবাজার সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সফরসূচি ও কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। বক্তারা বলেন, এ সফরের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যজোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম ফারুক কায়সার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ জেলা ও শহর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *