
কক্সবাজারে শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ। অসহায়দের সহায়তায় এগিয়ে আসলে তার উত্তম প্রতিদান আল্লাহর কাছ থেকেই পাওয়া যায়। সমাজের সব শ্রেণির মানুষকে মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম. এ. আজিজ রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাদুর রহমান আজাদ, কক্সবাজার প্রেস ক্লাবের অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ এবং জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
বক্তারা বলেন, সাংবাদিক সংসদ কক্সবাজারের এই উদ্যোগ প্রশংসনীয়। এমন মানবিক কর্মসূচি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
আলোচনা শেষে অতিথিরা শীতার্ত ও ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহীদ, সহ-সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, এম. এ. সাত্তার, অর্থ সম্পাদক আমিনুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নেহা, সদস্য সরওয়ার সাকিব, সাইদুজ্জামান, সাজন বড়ুয়া সাজু, আরিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।