শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের এগুজ্যাছড়ি গ্রামে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া সেগুন গাছের আঘাতে রুবেল তঞ্চঙ্গ্যা নামে এক যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আহত রুবেল তঞ্চঙ্গ্যা তাংখুলা তঞ্চঙ্গ্যা ও তাপসী তঞ্চঙ্গ্যার ছেলে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেলে এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ির পাশের একটি বড় সেগুন গাছ উপড়ে তাদের টিনের ছাউনি দেওয়া মাচাং ঘরের ওপর পড়ে। এতে ঘরের চাল ভেঙে পড়ে যায়।

এ সময় ঘরের ভেতরে খাটে অবস্থান করছিলেন রুবেল। গাছটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরে যাওয়ার চেষ্টা করলেও গাছের ডালপালা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল থেকে মুঠোফোনে রুবেল তঞ্চঙ্গ্যা জানান, বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। তবে চিকিৎসকদের পরামর্শে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

রুবেলের মা তাপসী তঞ্চঙ্গ্যা বলেন, তাদের বাড়ির আশপাশে বেশ কয়েকটি পুরোনো ও বড় সেগুন গাছ রয়েছে। ঝড় বা ভারী বৃষ্টির সময় এসব গাছ উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তিনি জানান, তার স্বামী মারা যাওয়ার পর পরিবারটিকে সেখানে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। বর্তমানে পাশাপাশি পাঁচটি পরিবার সেখানে বসবাস করছে এবং সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, বন বিভাগের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এদিকে দুর্গম এলাকা হওয়ায় ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ও আলীখ্যং রেঞ্জ কর্মকর্তা রোকুনুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ না করলে যেকোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *