শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

খাগড়াছড়িতে পুলিশ সুপারের সঙ্গে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ

বার্তা বিভাগ

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করতে সিএইচটি সম্প্রীতি জোটের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, উসকানিমূলক তৎপরতা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জোটের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সিএইচটি সম্প্রীতি জোটের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনবহির্ভূত সশস্ত্র তৎপরতা, জাতিভিত্তিক বিভাজন ও বিচ্ছিন্নতাবাদী রাজনীতির কোনো স্থান নেই। এসব অপতৎপরতা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে এবং সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

এ সময় তারা সন্ত্রাসী, চাঁদাবাজ ও উসকানিদাতাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর ও দৃঢ় ভূমিকার দাবি জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের আপস না করার আহ্বান জানানো হয়।

জবাবে পুলিশ সুপার মহোদয় জানান, খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আইনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে পুনরায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, সন্ত্রাস ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণের শক্তিতেই প্রতিহত করা হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জি. থোয়াইচিং মং চাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পার্বত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক শাহীন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি পুলিশ সুপারের সঙ্গে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করতে সিএইচটি সম্প্রীতি জোটের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, উসকানিমূলক তৎপরতা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জোটের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সিএইচটি সম্প্রীতি জোটের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনবহির্ভূত সশস্ত্র তৎপরতা, জাতিভিত্তিক বিভাজন ও বিচ্ছিন্নতাবাদী রাজনীতির কোনো স্থান নেই। এসব অপতৎপরতা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে এবং সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

এ সময় তারা সন্ত্রাসী, চাঁদাবাজ ও উসকানিদাতাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর ও দৃঢ় ভূমিকার দাবি জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের আপস না করার আহ্বান জানানো হয়।

জবাবে পুলিশ সুপার জানান, খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আইনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে পুনরায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, সন্ত্রাস ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণের শক্তিতেই প্রতিহত করা হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জি. থোয়াইচিং মং চাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পার্বত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক শাহীন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
।।সংবাদ বিজ্ঞপ্তি।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *