রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

খাগড়াছড়িতে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সঙ্গে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক।।

খাগড়াছড়ি জেলায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্টেকহোল্ডার, ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এবং জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা সিভিক প্লাটফর্ম ও আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক ত্রিনা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা–এর নির্বাহী পরিচালক রিপন চাকমা। এ সময় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।

আলোচনায় বক্তারা যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সুশাসন জোরদার, নাগরিক সম্পৃক্ততা ও সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জেলার বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

উন্মুক্ত আলোচনায় ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ উপস্থাপন করেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সেসব বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ‘আস্থা প্রকল্প’-এর আওতায় এ পরামর্শ সভার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *