রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

খাগড়াছড়ির দীঘিনালায় মাদকবিরোধী অভিযানে ৬.৫ কেজি গাঁজা উদ্ধার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায় স্থানীয়দের উদ্যোগে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে প্রায় ৬ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা উপজেলার বেতছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মাদক লেনদেনের আশঙ্কায় স্থানীয় যুবক ও এলাকাবাসী সতর্ক নজরদারি শুরু করেন। রাত আনুমানিক ১২টার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ১৩টি প্যাকেটে রাখা আনুমানিক ৬ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দীঘিনালা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেতছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের নজরদারি কার্যক্রমে যুবসমাজ সক্রিয় ভূমিকা রাখছে। এ কার্যক্রমের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দীঘিনালা উপজেলা পর্যায়ের এক নেতার নামও সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

এ বিষয়ে পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা আইনগত প্রক্রিয়ার আওতায় জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে। জব্দকৃত মাদকদ্রব্য আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হবে।

সচেতন মহলের মতে, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ অব্যাহত থাকলে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর হবে এবং মাদক কারবার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *