বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন

খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের উদ্যোগে ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের হলরুমে আয়োজিত পিঠা উৎসবে মোট ১২টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা, পুলি, চিতই, ভাপা পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়। পিঠার স্বাদ, উপস্থাপনা ও বৈচিত্র্যের ভিত্তিতে বিচারকরা প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘ডক্টর’স কিচেন’, দ্বিতীয় স্থান লাভ করে ‘সাতরং’, তৃতীয় স্থান অর্জন করে ‘অন্যরকম’ এবং চতুর্থ স্থান লাভ করে ‘নবান্ন পিঠা বাড়ি’।

পিঠা উৎসবের পাশাপাশি ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম থেকে আগত অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিপ্লব মারমা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. প্রবীর খিয়াং।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণে এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চায় ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ, পোট্রেটের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতকালীন এ আয়োজনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *