বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন

ন্যায্য বেতনের দাবিতে খাগড়াছড়িতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়নসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে খাগড়াছড়িতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অনশনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় প্রেস ক্লাব এলাকা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য বিদ্যমান থাকায় সরকারি কর্মচারীরা আর্থিক সংকটে ভুগছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা ১:৪ অনুপাত অনুযায়ী ১২ গ্রেডভিত্তিক নতুন ও যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন পে-স্কেল কার্যকরের জোর দাবি জানান। তাদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নসহ প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।

নেতারা আরও বলেন, সরকার দ্রুত এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

অনশন চলাকালে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মন্টু তালুকদার, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অংক্যজাই মারমা, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ধর্মজয় ত্রিপুরা, হেলী চাকমা, অনিমা দে-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *