শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

বিলাইছড়িতে কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ হাজার ৪৩৫টি চারা বিতরণ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ৬ হাজার ৪৩৫টি চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিলাইছড়ি উপজেলা ঘাট এলাকায় আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে চারা বিতরণ করেন বিলাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে অনুময় চাকমা, বদিউল আলম, রুবেল বড়ুয়া ও সুকান্ত কুমার মদকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন এবং সম্প্রসারণ কার্যক্রমের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ফারুয়া, বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের ১৩ জন উপকারভোগীর মধ্যে মোট ৬ হাজার ৪৩৫টি চারা বিতরণ করা হয়েছে।

কৃষি অফিসের কর্মকর্তারা জানান, পাহাড়ি এলাকায় সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণ, কৃষকদের আয় বৃদ্ধি এবং বাণিজ্যিক উৎপাদন উৎসাহিত করার লক্ষ্যে এসব চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় বলেন, সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে পাহাড়ি অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *