শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নতুন উদ্যোগ, বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা বিষয়ক সভা এবং বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (SEDS) এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাফর আহাম্মদ।

বিশেষ অতিথি ও আলোচনায় অংশ নেন সুনীল কান্তি দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়াসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক পুষ্প মোহন চাকমা, অসীম চাকমা, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এডিনসন চাকমা, রিবেং চাকমা, বিশ্ব বাবু চাকমা, নকিব হোসেন, মান্না বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অজয় কুমার বড়ুয়া এবং ছাত্র তীর্থ ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে পরিকল্পিত ফ্লোটিং ভেজিটেবল ফার্মিং, ডিজিটাল অ্যান্ড স্মার্ট কনটেন্ট (DAC) এবং পরিকল্পিত গ্রাম প্রদর্শনী উপস্থাপন করা হয়। এতে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।

পরে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আলোচনায় বক্তারা স্টার্টআপ, বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তাধারা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের গুরুত্ব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *