April 21, 2026, 8:17 am
শিরোনাম :
মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের সমাপ্তি সেই নবজাতককে দত্তক নয় এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মার্মা মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবায় পৌঁছে দিতে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান
Notice :

রমজানের শুরুতেই দীঘিনালা বাজারে নিত্যপণ্যের দামে মিশ্র চিত্র

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই দীঘিনালা বাজার-এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইফতারের অন্যতম উপকরণ লেবু ও শসার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করছে। তবে মাছের বাজারে দাম তুলনামূলক স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি মিলছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, মাত্র এক সপ্তাহ আগেও যে লেবু ২০ টাকা হালিতে বিক্রি হতো, বর্তমানে মানভেদে তা ৭০ থেকে ৯০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। একইভাবে শসার দাম ৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত কাঁচামরিচের দামও বেড়ে ১৬০ টাকা কেজি হয়েছে।

মাংসের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। বর্তমানে বয়লার মুরগি কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ৫০ টাকা বেশি।

বাজারে লেবু কিনতে আসা এক ক্রেতা মাসুদ রানা বলেন, রমজান এলেই বাজারে অস্থিরতা তৈরি হয়। তাঁর মতে, আয় না বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

অন্যদিকে মাছের বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, পুকুর ও হ্যাচারি থেকে পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের দাম আগের অবস্থাতেই রয়েছে। দাম সহনীয় থাকায় বিক্রিও ভালো হচ্ছে বলে জানান তারা।

রমজানের শুরুতে দীঘিনালা বাজারে বিভিন্ন পণ্যের দাম অনুযায়ী— লেবু ৮০-৯০ টাকা (হালি), শসা ৮০ টাকা (কেজি), কাঁচামরিচ ১৬০ টাকা (কেজি), বয়লার মুরগি ২০০ টাকা (কেজি), বেগুন ৩০ টাকা (কেজি), ফুলকপি ৪০ টাকা (কেজি), টমেটো ৩০ টাকা (কেজি), মুলা ৪০ টাকা (কেজি) এবং শিম ৪০ টাকা (কেজি)।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, রমজান উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। তবে স্থানীয় ক্রেতাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার না করা হলে রোজা রেখে সাধারণ মানুষের জন্য বাজার করা আরও কষ্টসাধ্য হয়ে উঠবে।