শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

রাঙামাটির রাজস্থলীতে নওমুসলিম তরুণী উদ্ধার, বাবাুমা আটক

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলাুএর চন্দ্রঘোনা থানাাধীন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রম থেকে আয়েশা ছিদ্দিকা জারা (২১) নামের এক নওমুসলিম তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার বাবা সঞ্জিত কুমার দে ও মা তাপসী দে-কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশ বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রম এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া তরুণী আয়েশা ছিদ্দিকা চলতি বছরের ১ মার্চ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্বের নাম ছিল তন্নী দে ঋপন্না। তবে পরে পারিবারিকভাবে বিষয়টি মেনে না নেওয়ায় তাকে জোরপূর্বক পুনরায় ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনার কয়েক দিন আগে তাকে ওই আশ্রমে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের একটি অংশ আশ্রমে উপস্থিত হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাুএর একটি মামলার প্রেক্ষিতে অভিযুক্ত বাবা-মা ও তাদের মেয়েকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *