শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্বে সুকুমার বড়ুয়া ও সনত বড়ুয়া

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল সদস্যের সম্মতিতে শিক্ষক সুকুমার বড়ুয়াকে সভাপতি ও সনত কান্তি বড়ুয়াকে সাধারণ নির্বাচতি করা হয়।

শুক্রবার (১৫ মে) সকালে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার সম্মেলন কক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুকুমার মুৎসুদ্দির সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যের পরামর্শে ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বাচিত কমিটি আগামী তুন বছর বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্ব দিবেন।

সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া, সুকুমার বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া, ত্রিদীব বড়ুয়া টিপু, ধীমান বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, উদয়ন বড়ুয়া, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অলোক প্রিয় চৌধুরী, আশীষ বড়ুয়া, বিমল বড়ুয়া, সেতু বড়ুয়া প্রমুখ। সভায় বিগত কমিটির আয়-ব্যয়ের হিসার ও কার্য প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, বুদ্ধের নীতি অনুসরণ করে শুধু বড়ুয়া জনগোষ্ঠীর নয় সকল জাতিগোষ্ঠীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিহারে উন্নয়নমূলক কর্মকান্ড বুদ্ধি করার লক্ষ্যে জোর দেয়া হয়। ঐকবদ্ধভাবে সকলকর কাজ করার আহবান জানানো হয়।

বৌদ্ধ ভিক্ষু ধর্মপাল মহাথের’র মঙ্গলাচরণের মধ্যদিয়ে শুরু হয় সাধারণ সভার আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *