বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন

রাজস্থলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জসিম উদ্দীনের গণসংযোগ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জসিম উদ্দীনের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজস্থলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাতপাখা প্রতীকের সমর্থনে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী মো. জসিম উদ্দীন সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হোসেন, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু তাহের, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মো. দিদারুল আলমসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন প্রয়োজন। তারা দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার রক্ষার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *