শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী উপজেলা সংবাদদাতা।।
রাঙামাটির রাজস্থলী উপজেলা-এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত নিয়ম এবং চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ রায়হানুল ইসলাম।

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের ইসলামি বিধান, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া এবং চামড়া ছাড়ানো ও সংরক্ষণের আধুনিক ও কারিগরি দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ নওশাদ খান এবং ডাঃ মোঃ নোমান। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের রাজস্থলী উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল হক এবং উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুল ইসলাম প্রশিক্ষণ সেশনে অংশ নেন।

বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। কিন্তু অসচেতনতা ও সঠিক নিয়ম না মানার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। তাই জবাই, চামড়া ছাড়ানো এবং সংরক্ষণের ক্ষেত্রে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়ন-এর বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়ানোর কাজে যুক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *