বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

লক্ষীছড়ি বাজারে ফ্রিমেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ

Reporter Name

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ করা হয়েছে।

৪ অক্টোবর রোববার দিন ব্যাপি এ কার্যক্রম পরিচালনা করা হয়। লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন-এর নির্দেশনায় লক্ষীছড়ি বাজারে স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অধিবাসীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় বলে জানা গেছে।

উক্ত মেডিকেল ক্যাম্পে লক্ষীছড়ি জোনের আরএমও কর্তৃক আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসহায় এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য এ ধরনের মানবিক চিকিৎসাসেবা স্থানীয় জনগণের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় ও দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *